বুধবার ২৭ মে ২০২৬ - ০৮:২৮
মুমিনের প্রতি অপবাদ দেওয়ার ভয়াবহ পরিণতি

মানুষের সম্মান রক্ষা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। অপবাদ ও মিথ্যা অভিযোগ শুধু পারস্পরিক সম্পর্ক নষ্ট করে না, বরং তা মানুষের ঈমানের ওপরও মারাত্মক প্রভাব ফেলে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

اِذَا اتَّهَمَ الْمُؤْمِنُ أَخَاهُ انْمَاثَ الْإِیمَانُ فِی قَلْبِهِ کَمَا یَنْمَاثُ الْمِلْحُ فِی الْمَاءِ

“যখন কোনো মুমিন তার দ্বীনি ভাইয়ের বিরুদ্ধে অপবাদ আরোপ করে, তখন তার অন্তর থেকে ঈমান এমনভাবে গলে ও বিলীন হয়ে যায়, যেমন পানিতে লবণ গলে যায়।”

[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৫, পৃষ্ঠা ১৯৮]

এই হাদিসে মুমিনের সম্মান রক্ষার গুরুত্ব এবং অপবাদের ভয়াবহতা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অন্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা কুৎসা রটনা শুধু সামাজিক অপরাধই নয়, বরং তা মানুষের ঈমানকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই প্রত্যেক মুসলিমের উচিত জিহ্বা ও বক্তব্যের ব্যাপারে সতর্ক থাকা এবং অন্যের সম্মান রক্ষায় সচেতন হওয়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha