বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ - ০৯:০৮
দুনিয়ার স্বার্থে দ্বীন ত্যাগের ভয়াবহ পরিণতি

আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) দুনিয়ার সাময়িক উন্নতির জন্য দ্বীনের কোনো বিধান পরিত্যাগ করার বিপদ সম্পর্কে সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত মানুষকে তার চেয়েও বড় ক্ষতির মুখে ফেলে।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু'মিনিন ইমাম আলী (আ.) বলেন,

لاَ يَتْرُكُ النَّاسُ شَيْئاً مِنْ أَمْرِ دِينِهِمْ لِاسْتِصْلاَحِ دُنْيَاهُمْ إِلاَّ فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ مَا هُوَ أَضَرُّ مِنْهُ

কোনো সম্প্রদায় দুনিয়ার উন্নতির জন্য দ্বীনের কোনো বিধান ত্যাগ করলে, আল্লাহ তার চেয়েও ক্ষতিকর কিছু তাদের সামনে উন্মুক্ত করে দেন।”

[নাহজুল বালাগা, হিকমত ১০৬]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha