হাওজা নিউজ এজেন্সি: এ বিষয়ে এক মুকাল্লিদের প্রশ্নের উত্তরে শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.)-এর ফতোয়া তুলে ধরেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ফাল্লাহজাদে।
প্রশ্ন: ওজুর সময় উভয় পায়ে একসঙ্গে মাসাহ করা কি বৈধ?
উত্তর: সতর্কতামূলক বিধান (ইহতিয়াত)-এর ভিত্তিতে উভয় পায়ে একই সঙ্গে মাসাহ করা সঠিক নয়। বরং ওজুতে নির্ধারিত ক্রম (তারতীব) অনুসরণ করতে হবে।
অর্থাৎ প্রথমে ডান পায়ে মাসাহ করতে হবে, এরপর বাম পায়ে মাসাহ করতে হবে।
আপনার কমেন্ট