মঙ্গলবার ২ জুন ২০২৬ - ১৩:১৪
সোনার অংশযুক্ত হাতঘড়ি পরে নামাজ আদায়ের বিধান

পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার সংক্রান্ত শরিয়তের বিধান সুপরিচিত। তবে হাতঘড়ির কাঁটা বা অন্যান্য অংশে সোনা ব্যবহৃত থাকলে তা পরিধান করা এবং এমন ঘড়ি পরে নামাজ আদায়ের হুকুম কী—এ বিষয়ে এক প্রশ্নের জবাব দিয়েছেন হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি (হাফিযাহুল্লাহ)।

হাওজা নিউজ এজেন্সি: সোনায় অলংকৃত হাতঘড়ি পরে নামাজ আদায়ের বিধান সম্পর্কে এক প্রশ্নের জবাবে হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি (হাফিযাহুল্লাহ) তাঁর মতামত ব্যক্ত করেছেন:

প্রশ্ন: পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম হওয়ার বিষয়টি বিবেচনায় রেখে, যদি কোনো হাতঘড়ির কিছু অংশ—যেমন কাঁটা বা অন্যান্য উপাদান—সোনা দিয়ে তৈরি হয়, তাহলে তা পরিধানের বিধান কী? আর এমন ঘড়ি পরে নামাজ আদায় করলে নামাজের হুকুম কী হবে?

উত্তর: পুরুষের জন্য সোনা দ্বারা অলংকৃত হওয়া বা সোনাকে অলংকার হিসেবে ব্যবহার করা ইহতিয়াতে ওয়াজিব (আবশ্যিক সতর্কতা) অনুযায়ী বৈধ নয়। তবে এ ধরনের ঘড়ি পরে আদায় করা নামাজ সহীহ (শুদ্ধ) হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha