মঙ্গলবার ৯ জুন ২০২৬ - ১১:০৩
হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা’র তাসবীহের ফজিলত

ইসলামে কিছু আমল রয়েছে, যা সময়ে অল্প হলেও মর্যাদা ও সওয়াবের দিক থেকে অত্যন্ত মহান। নামাজের পর হযরত ফাতিমা যাহরা (সা.)-এর তাসবীহ পাঠ তেমনই একটি আমল। ইমাম জাফর আস-সাদিক (আ.)-এর একটি হাদিসে এ তাসবীহের এমন ফজিলতের কথা বর্ণিত হয়েছে, যা এর আধ্যাত্মিক গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর আস-সাদিক (আ.) নামাজের পর হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর তাসবীহের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে বলেন—

تَسْبِیحُ فَاطِمَةَ عَلَیْهَا السَّلَامُ فِی کُلِّ یَوْمٍ فِی دُبُرِ کُلِّ صَلَاةٍ أَحَبُّ إِلَیَّ مِنْ صَلَاةِ أَلْفِ رَکْعَةٍ فِی کُلِّ یَوْمٍ.

প্রতিদিন প্রত্যেক নামাজের পর ফাতিমা (সা.আ.)-এর তাসবীহ পাঠ করা আমার নিকট প্রতিদিন এক হাজার রাকাত (নফল) নামাজ আদায় করার চেয়েও অধিক প্রিয়।

[ওয়াসায়েলুশ শিয়া, খণ্ড ৬, পৃষ্ঠা ৪৪৪]

তাসবীহে ফাতিমা (সা.আ.)

• ৩৪ বার আল্লাহু আকবার (الله أكبر)

• ৩৩ বার আলহামদু লিল্লাহ (الحمد لله)

• ৩৩ বার সুবহানাল্লাহ (سبحان الله)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha