হাওজা নিউজ এজেন্সি: পানি, বিদ্যুৎসহ বিভিন্ন জনকল্যাণমূলক সম্পদের অপচয় নিয়ে এক প্রশ্নের জবাবে আয়াতুল্লাহ শুবাইরি জানজানি (হাফিযাহুল্লাহ) এ বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন!
প্রশ্ন:
পানি, বিদ্যুৎ এবং এ ধরনের অন্যান্য সম্পদের অপচয় কি হারাম, নাকি তা কেবল নৈতিকভাবে নিন্দনীয়?
উত্তর:
যে ধরনের অপচয়কে সাধারণ বিবেকবান মানুষ (উকালা) অনুচিত ও নিন্দনীয় বলে মনে করে, তা শরিয়তের দৃষ্টিতে হারাম।
সংক্ষিপ্ত ব্যাখ্যা
ইসলাম অপচয়কে নিরুৎসাহিত করেছে এবং আল্লাহপ্রদত্ত নিয়ামতের সুষ্ঠু ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছে। তাই পানি, বিদ্যুৎ কিংবা অন্য কোনো সম্পদ এমনভাবে অপচয় করা, যা সমাজের বিচক্ষণ ও বিবেকবান মানুষের দৃষ্টিতে অযৌক্তিক ও নিন্দনীয় বলে বিবেচিত হয়, শরিয়তের দৃষ্টিতেও তা বৈধ নয়।
আপনার কমেন্ট