হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন (আ.) বলেছেন—
إِنَّ حُبَّنَا لَتُسَاقِطُ الذُّنُوبَ كَمَا تُسَاقِطُ الرِّيحُ الْوَرَقَ.
নিশ্চয়ই আমাদের আহলে বাইতের (আ.) প্রতি ভালোবাসা মানুষের গুনাহসমূহকে এমনভাবে ঝরিয়ে দেয়, যেমন বাতাস গাছের পাতা ঝরিয়ে দেয়।
[হায়াতুল ইমামিল হুসাইন, খণ্ড ১, পৃষ্ঠা ১৫৬]
এই হাদিসে ইমাম হুসাইন (আ.) আহলে বাইত (আ.)-এর প্রতি প্রকৃত ভালোবাসার মর্যাদা ও তাৎপর্য তুলে ধরেছেন। তবে ইসলামী শিক্ষার আলোকে এ ভালোবাসা কেবল আবেগ বা মৌখিক দাবির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তাঁদের আদর্শ অনুসরণ, নৈতিকতা ধারণ এবং আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে জীবনে প্রতিফলিত হওয়াই প্রকৃত মহব্বতের বহিঃপ্রকাশ। এমন ভালোবাসা মানুষকে গুনাহ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে, তাওবার পথ সুগম করে এবং আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে।
আপনার কমেন্ট