রবিবার ১৬ আগস্ট ২০২৬ - ১০:১২
অভাবগ্রস্তদের প্রতি ধনীদের দায়িত্ব

হযরত আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) সমাজের ধনী ও সম্পদশালীদের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, অভাবগ্রস্ত ও দরিদ্র মানুষের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা অত্যন্ত গুরুতর গুনাহ।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম আলী (আ.) বলেন,

 لَا وِزْرَ أَعْظَمُ مِنْ وِزْرِ غَنِيٍّ مَنَعَ الْمُحْتَاجَ.

সেই ধনী ব্যক্তির গুনাহের চেয়ে বড় কোনো গুনাহ নেই, যে অভাবগ্রস্ত মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে।
[গুরারুল হিকাম, হাদিস নং ১০৭৩৮]

এই হাদিসে ইসলামের সামাজিক ন্যায়বিচার ও মানবিক দায়িত্ববোধের এক গভীর শিক্ষা নিহিত রয়েছে। আল্লাহ তাআলা যাদের সম্পদ ও সামর্থ্য দান করেছেন, তাদের কর্তব্য হলো দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রাপ্য অধিকার আদায়ে সহযোগিতা করা। পক্ষান্তরে, সম্পদের অহংকারে অভাবগ্রস্তদের অধিকার হরণ বা তাদের প্রতি উদাসীনতা প্রদর্শন করা আল্লাহর নিকট এক মহাপাপ হিসেবে বিবেচিত।

ইমাম আলী (আ.)-এর এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে সম্পদ কেবল ভোগের উপকরণ নয়; বরং এটি একটি আমানত, যার মাধ্যমে সমাজে ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণ প্রতিষ্ঠার দায়িত্বও অর্পিত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha