হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলাম আলী সাফায়ি বুশেহরি— ইমাম হাদি (আ.) ও ইমাম হাসান আসকারি (আ.)-এর যুগের উদাহরণ তুলে ধরে বলেন, কঠিন অবরোধ ও চাপের মধ্যেও সঠিক নেতৃত্ব, ঐক্য, ধৈর্য ও পরিকল্পনার মাধ্যমে একটি সমাজ শক্তিশালী হয়ে উঠতে পারে। তাঁর মতে, কোনো সমাজ যদি তার আদর্শ ও নেতৃত্বের প্রতি অনুগত থাকে এবং অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখে, তবে বহিরাগত চাপ তাকে পরাজিত করতে পারে না।
সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে সাফায়ি বুশেহরি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের ভূখণ্ড বা জলসীমার কোনো অংশ শত্রুর নিয়ন্ত্রণে যায়নি এবং দেশকে বিভক্ত করা বা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর ওপর আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যও বাস্তবায়িত হয়নি। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিপক্ষ গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে।
তিনি অভ্যন্তরীণ ঐক্য রক্ষার ওপর জোর দিয়ে বলেন, শত্রুপক্ষ একদিকে সামরিক চাপ সৃষ্টি করছে, অন্যদিকে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে। তাই জনগণ ও দায়িত্বশীল মহলকে ঐক্য অটুট রাখতে হবে।
অর্থনৈতিক সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, সরকার, সংসদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জনগণের জীবনযাত্রার সমস্যা সমাধানে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায়ও সচেতন পদক্ষেপ প্রয়োজন।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ইরানের জনগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপস করবে না এবং একটি স্বাধীন, শক্তিশালী ও স্বনির্ভর ইরান গঠনের লক্ষ্যে দৃঢ়ভাবে অটল থাকবে।
আপনার কমেন্ট