শনিবার ২২ আগস্ট ২০২৬ - ০৭:১২
অযথা বিতর্ক ও অনুপযুক্ত রসিকতা থেকে বিরত থাকা উচিত

মানুষের ব্যক্তিত্ব, মর্যাদা ও সামাজিক গ্রহণযোগ্যতা অনেকাংশেই তার আচরণ ও কথাবার্তার ওপর নির্ভরশীল। তাই অহেতুক বিতর্কে জড়িয়ে পড়া কিংবা সীমা ছাড়িয়ে রসিকতা করা থেকে বিরত থাকা উচিত।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাসান আসকারি (আ.) বলেন,

لَا تُمارِ فَیَذْهَبَ بَهَاؤُکَ، وَلَا تُمازِحْ فَیُجْتَرَأَ عَلَیْکَ.

অযথা বিতর্কে জড়িও না, তাহলে তোমার মর্যাদা ক্ষুণ্ন হবে; আর অনুপযুক্ত রসিকতা করো না, তাহলে অন্যরা তোমার প্রতি বেপরোয়া হয়ে উঠবে।

[মুন্তাখাব মিজানুল হিকমাহ, পৃষ্ঠা ৫১২]

এই বাণীতে আহলে বাইতের ইমাম হাসান আসকারি (আ.) মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সংযত ও মর্যাদাপূর্ণ আচরণের শিক্ষা দিয়েছেন। অতিরিক্ত বিতর্ক যেমন ব্যক্তির সম্মান ও গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে, তেমনি সীমাহীন রসিকতা অন্যদের কাছে তাকে হালকা বা অবজ্ঞার পাত্র করে তুলতে পারে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha