শুক্রবার ২৮ আগস্ট ২০২৬ - ১০:২০
সন্তানদের জন্য সঞ্চিত অর্থের খুমস

সন্তানদের ভবিষ্যৎ প্রয়োজন মেটাতে সঞ্চয় করে রাখা অর্থের ওপর খুমস (এক-পঞ্চমাংশ) দিতে হবে কি না—এ বিষয়ে জিজ্ঞাসিত একটি প্রশ্নের জবাব দিয়েছেন হযরত আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানি।

হাওজা নিউজ এজেন্সি: সন্তানদের জন্য বাড়ি কেনা, হজ পালন কিংবা অন্যান্য প্রয়োজন মেটাতে অনেক অভিভাবক দীর্ঘমেয়াদে অর্থ সঞ্চয় করে রাখেন। এ ধরনের সঞ্চয়ের ক্ষেত্রে খুমসের বিধান কী হবে, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে হযরত আয়াতুল্লাহ শুবাইরি জাঞ্জানির কাছে জানতে চাওয়া হলে তিনি এর শরয়ি বিধান স্পষ্ট করেছেন।

প্রশ্ন:
কিছু মানুষ তাঁদের সন্তানদের জন্য বাড়ি কেনা, হজ পালন বা অন্যান্য প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে সঞ্চয়ী হিসাব খোলেন। অনেক সময় এই অর্থ কয়েক বছর পর্যন্ত জমা থাকে। এভাবে সঞ্চয় করে রাখা অর্থের ওপর কি খুমস ওয়াজিব হবে?

উত্তর:
যদি সন্তানের জন্য এভাবে অর্থ সঞ্চয় করা বাবার সামাজিক মর্যাদা ও পারিবারিক অবস্থানের (শান) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ওই অর্থের খুমস বাবার ওপর ওয়াজিব হবে না। তবে যদি এক বছর পার হয়ে যাওয়ার পরও ওই অর্থ সন্তানের জন্য ব্যয় করা না হয়, তাহলে বাবাকে সন্তানের পক্ষ থেকে ওই অর্থের খুমস পরিশোধ করতে হবে।

তবে সন্তানের অপরিহার্য প্রয়োজন পূরণের জন্য এভাবে অর্থ সঞ্চয় করা প্রয়োজনীয় হয় এবং অন্য কোনো উপায়ে সেই প্রয়োজন পূরণ করা সম্ভব না হয়, তাহলে ওই সঞ্চিত অর্থের ওপর খুমস দিতে হবে না।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha