হাওজা নিউজ এজেন্সি: নামাজে ইমামের ভুল মুক্তাদির করণীয় বিষয়ক প্রশ্নোত্তর নিম্নরূপ:
প্রশ্ন:
১. ইমামের যেখানে উচ্চ স্বরে কিরাত পড়ার কথা, সেখানে তিনি ভুলবশত নিচু স্বরে পড়লে, অথবা যেখানে নিচু স্বরে পড়ার কথা, সেখানে ভুলবশত উচ্চ স্বরে পড়লে—মুক্তাদিদের কি তাঁকে সতর্ক করা আবশ্যক?
২. কোনো মুসল্লি কোরআনের আয়াত বা জিকিরের শব্দ উচ্চারণ করে ইমামকে তাঁর ভুল সম্পর্কে অবহিত করলে, ওই মুসল্লির নামাজ কি বাতিল হয়ে যাবে?
উত্তর:
১. ইমামকে সতর্ক করা ওয়াজিব নয়।
২. কোনো মুসল্লি কোরআন তিলাওয়াত বা জিকিরের নিয়তে কোনো শব্দ উচ্চারণ করেন এবং ইমামকে বিষয়টি বোঝানোর জন্য তা উচ্চ স্বরে বলেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই।
আপনার কমেন্ট