বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:১২
পিতা-মাতার অবাধ্যতার পরিণতি

পিতা-মাতার অবাধ্যতা মানুষের জীবনে নানা নেতিবাচক পরিণতি ডেকে আনে। এ বিষয়ে আহলে বাইতের (আ.) দশম প্রতিনিধি ইমাম হাদী (আ.) একটি গুরুত্বপূর্ণ হাদিসে সতর্ক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হাদী (আ.) পিতা-মাতার অবাধ্যতার পরিণতি সম্পর্কে বলেন,

الْعُقُوقُ یُعْقِبُ الْقِلَّةَ، وَیُؤَدِّی إِلَی الذِّلَّةِ.

পিতা-মাতার অবাধ্যতা অভাব-অনটন ডেকে আনে এবং মানুষকে লাঞ্ছনা ও অপমানের দিকে নিয়ে যায়।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭৪, পৃষ্ঠা ৮৪, হাদিস ৯৫]

এই হাদিসে ইমাম হাদী (আ.) পিতা-মাতার প্রতি সদাচরণ ও তাঁদের অবাধ্যতা থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরেছেন। ইসলামের দৃষ্টিতে পিতা-মাতার প্রতি সম্মান, সদ্ব্যবহার ও তাঁদের অধিকার রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha