রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:৫০
জ্ঞানকে আমলে রূপান্তর করাই প্রজ্ঞার পরিচয়

আহলে বাইতের (আ.) ৬ষ্ঠ প্রতিনিধি ইমাম জাফর সাদিক (আ.) সতর্ক করেছেন, কেবল জ্ঞান অর্জন ও তা বর্ণনা করার মধ্যে জ্ঞানের সার্থকতা নেই; বরং মানুষের প্রকৃত মূল্যায়ন হয় সে তার অর্জিত জ্ঞানকে কতটা জীবনে প্রয়োগ করছে তার ভিত্তিতে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন:

تَعَلَّمُوا مَا شِئْتُمْ أَنْ تَتَعَلَّمُوا، فَلَنْ يَنْفَعَكُمُ اللَّهُ بِالْعِلْمِ حَتَّى تَعْمَلُوا بِهِ؛ لِأَنَّ الْعُلَمَاءَ هِمَّتُهُمُ الرِّعَايَةُ، وَالسُّفَهَاءَ هِمَّتُهُمُ الرِّوَايَةُ.

তোমরা যত ইচ্ছা জ্ঞান অর্জন করো; কিন্তু জেনে রেখো, সেই জ্ঞান অনুযায়ী আমল না করা পর্যন্ত আল্লাহ তোমাদের সে জ্ঞান দ্বারা উপকৃত করবেন না। কারণ, জ্ঞানীদের সাধনা ও লক্ষ্য হলো নিজেদের জ্ঞান অনুযায়ী আমল করা; পক্ষান্তরে অজ্ঞদের লক্ষ্য হলো শুধু জ্ঞান বর্ণনা ও প্রচার করে বেড়ানো।

[বিহারুল আনওয়ার, খণ্ড ২, পৃষ্ঠা ৩৭, হাদিস ৫৪]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha