শনিবার ৩ অক্টোবর ২০২৬ - ১৮:৫২
মার্কিন খ্রিস্টানদের শেষযুগীয় বিশ্বাসের কেন্দ্রে ইরানের রেভল্যুশনারি গার্ডের বার্তা

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে প্রকাশিত এক চিঠিতে মুসলিম ও খ্রিস্টানদের অভিন্ন শেষযুগীয় বিশ্বাসের প্রসঙ্গ উঠে এসেছে। চিঠিতে বলা হয়েছে, ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের সময় হযরত ঈসা (আ.) তাঁর পাশে থাকবেন এবং ন্যায় প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে প্রকৃত মুমিনদের পারস্পরিক সহযোগিতার সুযোগ রয়েছে। পাশাপাশি মার্কিন জনগণ ও দেশটির রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পার্থক্য তুলে ধরে জনগণকে তাদের অবস্থান নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে একটি তুলনামূলকভাবে বিস্তারিত চিঠি প্রকাশ করেছে।

তবে এই চিঠির একটি উল্লেখযোগ্য দিক রাজনৈতিক ও সামরিক বিষয়ের গণ্ডি ছাড়িয়ে গেছে। সেখানে মুসলিম ও খ্রিস্টানদের শেষযুগীয় অভিন্ন ভবিষ্যৎ-এর প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।

চিঠিতে এ বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, আবির্ভাবের যুগে হযরত ঈসা (আ.) ইমাম মাহদির (আ.) পাশে অবস্থান করবেন এবং প্রকৃত মুমিনরা ন্যায় প্রতিষ্ঠা ও জুলুমের বিরুদ্ধে সংগ্রামের পথে পরস্পরের পাশে দাঁড়াতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বার্তায় মার্কিন জনগণ ও দেশটির রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য করা হয়েছে। মার্কিন জনগণকে সরাসরি সম্বোধন করা হয়েছে, যাতে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে জুলুম ও আধিপত্যের ধারাগুলোর বিপরীতে নিজেদের অবস্থান নির্ধারণ করতে পারেন।

চিঠির এই অংশটির গুরুত্ব আরও স্পষ্ট হয় যখন আমরা দেখি, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কিছু ইহুদিবাদী-সমর্থক খ্রিস্টান গোষ্ঠী শেষযুগ সম্পর্কে এমন একটি সংঘাতমূলক চিত্র তুলে ধরার চেষ্টা করেছে, যেখানে ইমাম মাহদি (আ.)-কে হযরত ঈসা (আ.)-এর শেষযুগীয় শত্রু হিসেবে উপস্থাপন করা হয়।

এর বিপরীতে, ইসলাম ও খ্রিস্টধর্মের শেষযুগীয় অভিন্ন বিশ্বাসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরা হলে বোঝা যায় যে, মুক্তিদাতা বা ত্রাণকর্তার আগমনের বিশ্বাস মুমিনদের মধ্যে ঐক্য ও জুলুম-অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের ভিত্তি হতে পারে।

এই দৃষ্টিকোণ থেকে, মাহদিবিষয়ক গবেষণা ও দাওয়াহর সঙ্গে সংশ্লিষ্টদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো-এই অভিন্ন বিশ্বাসগুলোর সঠিক ব্যাখ্যা তুলে ধরা এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে প্রতিশ্রুত মুক্তিদাতাকে নিয়ে বিকৃত ধারণা গড়ে ওঠা প্রতিহত করা।

-কোম হাওজার বিশেষায়িত মাহদিবিষয়ক গবেষণা কেন্দ্রের পশ্চিম ও মাহদিবাদ বিভাগ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha