বুধবার ৭ অক্টোবর ২০২৬ - ১৭:৫৭
আয়াতুল্লাহ নূরি হামাদানির সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নিলেন সর্বোচ্চ নেতার প্রতিনিধি

আজ বিকেলে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে হজরত আয়াতুল্লাহ নূরি হামাদানির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন রহিমিয়ান, মুহাম্মাদি আরাকি, মুহাম্মাদিয়ান ও হাজ আলী আকবরি আজ বিকেলে তেহরানের একটি হাসপাতালে উপস্থিত হন।

সেখানে তারা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার সালাম হজরত আয়াতুল্লাহ নূরি হামাদানির কাছে পৌঁছে দেন এবং মহান এই মারজায়ে তাকলিদের সর্বশেষ চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে অবহিত হন।

সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা আয়াতুল্লাহ নূরি হামাদিনির দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এই মহান আলেম শিগগিরই সুস্থ হয়ে আবারও হাওজা ইলমিয়া তথা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাঁর মূল্যবান জ্ঞান ও ইলমি অবদান দিয়ে সমৃদ্ধ করবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha