রবিবার ৪ অক্টোবর ২০২৬ - ১৫:০০
প্রথম ওয়াক্তে নামাজ আদায় করেও যদি আধ্যাত্মিক মর্যাদা অর্জন না করেন, তাহলে আমাকে অভিশাপ দিন

আয়াতুল্লাহ আল-উজমা বাহজাত (রহ.) আয়াতুল্লাহ কাজীর একটি বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, প্রতিদিনের ফরজ নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা আধ্যাত্মিক মর্যাদা অর্জনের অন্যতম পথ। এ বিষয়ে আয়াতুল্লাহ কাজী সুস্পষ্ট নিশ্চয়তা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

হাওজা নিউজ এজেন্সি: মরহুম আয়াতুল্লাহ কাজীর আধ্যাত্মিক সাধনার ধারায় আত্মশুদ্ধির জন্য জটিল কোনো নির্দেশনা দিয়ে পথচলা শুরু করার কথা বলা হয়নি; বরং ফরজ বিধান যথাযথভাবে পালন এবং প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ বাহজাত (রহ.)-ও আয়াতুল্লাহ কাজীর বক্তব্য উদ্ধৃত করে প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের বিশেষ নৈতিক ও আধ্যাত্মিক প্রভাবের কথা তুলে ধরেছেন।

আয়াতুল্লাহ বাহজাত (রহ.) আয়াতুল্লাহ কাজীর বরাত দিয়ে বলেন, “যে ব্যক্তি প্রতিদিনের ফরজ নামাজগুলো প্রথম ওয়াক্তে আদায় করবে, সে সব আধ্যাত্মিক মর্যাদা অর্জন করবে। যদি সে তা অর্জন করতে না পারে, তাহলে আমাকে অভিশাপ দেবে।”

তিনি এক সাক্ষাতে আরও বলেন: “তিনি বলেননি যে, নামাজ ভালোভাবে আদায় করতে হবে। এর মাধ্যমে বোঝা যায়, প্রথম ওয়াক্তে নামাজ আদায় করাই নামাজে একাগ্রতা ও অন্তরের উপস্থিতি অর্জনে সহায়ক।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha