হাওজা নিউজ এজেন্সি: কোমের হাওজায়ে ইলমিয়া থেকে লেবাননে পাঠানো প্রতিনিধিদলের কাছে এক বার্তায় তিনি এ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বার্তায় শেখ নাঈম কাসেম বলেন, ইসলামে নাবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ, বেলায়াতের পথ এবং ইমাম খোমেনি (রহ.) ও শহীদ ইমাম শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ীর (রহ.) নেতৃত্বের পথে অগ্রযাত্রা হিজবুল্লাহ ও হাওজায়ে ইলমিয়াকে একত্রিত করেছে। আজও জিহাদ, প্রতিরোধ, শাহাদাত ও আত্মত্যাগের মাধ্যমে এবং সর্বোচ্চ নেতৃত্বের পতাকাতলে—আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হুসাইনি খামেনেয়ীর (দামাত জিল্লুহু) নেতৃত্বে—অগ্রসর হওয়া আমাদের ও আপনাদের অভিন্ন বিষয়।
তিনি বলেন, প্রিয় শহীদদের শাহাদাতের পরও এই জিহাদ, প্রতিরোধ, শাহাদাত ও আত্মত্যাগের পথ অব্যাহত রাখা আমাদের ও আপনাদের অভিন্ন দায়িত্ব।
হিজবুল্লাহর মহাসচিব সাম্প্রতিক দুটি যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন। সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর (রহ.) শাহাদাতের পর ‘আউলিয়াল বাস’ এবং শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.) শাহাদাতের পর ‘আসফুল মা’কুল’ যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, হিজবুল্লাহ ইসরায়েলি শাসকগোষ্ঠীর ‘ক্যানসারসদৃশ’ অস্তিত্ব, তাদের সব অপরাধ ও বর্বরতার বিরুদ্ধে এবং এর পেছনে থাকা মার্কিন আধিপত্যের বিরুদ্ধে দুই বছর ধরে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, ইমাম হুসাইন (আ.) ও হযরত জয়নাব (সা.আ.)-এর আদর্শ অনুসরণ করে হিজবুল্লাহ দৃঢ়তা ও প্রতিরোধের সঙ্গে লড়াই করেছে। আল্লাহর অনুগ্রহে তারা শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করতে সক্ষম হয়েছে এবং সম্মান ও মর্যাদার সঙ্গে এই পথ অব্যাহত রাখবে।
শেখ নাঈম কাসেম ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত বিজয়ের জন্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকারি কর্মকর্তারা—যাদের শীর্ষে ছিলেন শহীদ ইমাম—তাঁর পরিবার, সব যোদ্ধা, আলেম ও কমান্ডারদের সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করেছেন এবং পাহাড়ের মতো অটল থেকেছেন। তিনি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, ‘মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব।’
হিজবুল্লাহর মহাসচিব আরও বলেন, হিজবুল্লাহ দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে এই পথ অব্যাহত রাখবে। কোনো শক্তিই হিজবুল্লাহকে টলিয়ে দিতে পারবে না। আল্লাহর সান্নিধ্যে থেকে হেদায়েত, তাওফিক ও বিজয় ছাড়া আর কিছুই ঘটবে না।
বার্তার শেষে শেখ নাঈম কাসেম সবাইকে ইমাম মাহদীর (আ.ফা.) সৈনিক হওয়ার তৌফিক কামনা করেন। তিনি কোমের মহান ও মর্যাদাপূর্ণ হাওজায়ে ইলমিয়ার পরিচালক, আলেম, সহযোগী ও শিক্ষার্থীদের সালাম জানান এবং প্রতিরোধ ফ্রন্টের চূড়ান্ত বিজয়ের জন্য দোয়া করেন।
আপনার কমেন্ট