বৃহস্পতিবার ৮ অক্টোবর ২০২৬ - ২১:০৮
মার্কিন নির্দেশনা ও  সমর্থনে সৌদি আরব ইয়েমেনে হামলা চালাচ্ছে: হুথি নেতা

ইয়েমেনের সানা সরকার পরিচালনাকারী আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালেক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশনা ও সমর্থনেই সৌদি আরব ইয়েমেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি: বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণের শুরুতে আবদুল মালেক আল-হুথি বলেন, ব্রিটেন সৌদি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং ইসলামী বিশ্বে দেশটিকে একটি নির্দিষ্ট ও নেতিবাচক ভূমিকা পালনের দায়িত্ব দেয়। তিনি বলেন, সৌদি আরব ইসলামী উম্মাহর বিরুদ্ধে ধর্মীয় বিষয়গুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বীকার করেছেন যে সৌদি শাসনব্যবস্থা তাকফিরি গোষ্ঠীগুলোকে সমর্থন করেছে। এ ক্ষেত্রে সৌদি আরবের মিত্র ছিল যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েল।

আনসারুল্লাহর নেতা বলেন, ‘সৌদিরা “আল্লাহর পথে জিহাদ” স্লোগান ব্যবহার করে ইসলামী উম্মাহকে বিভ্রান্ত করছে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে এবং আমেরিকার পক্ষে পদক্ষেপ নিচ্ছে; একই সঙ্গে ইসলামী বিশ্বে বিভেদ ও দ্বিমুখিতা সৃষ্টি করছে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি প্রতিরোধকামী গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা সৌদি আরবের ফিলিস্তিন ইস্যুতে অবস্থানের প্রকৃত চেহারা প্রকাশ করে।’

আল-হুথি বলেন, ‘সৌদি শাসন লেবাননের কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করছে, যাতে তারা পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর পক্ষে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়।’

তিনি আরও বলেন, ‘শহীদ ইমাদ মুগনিয়েহকে হত্যায় সৌদি শাসন ভূমিকা পালন করেছে এবং শুরু থেকেই হিজবুল্লাহর মহাসচিবকে হত্যার প্রচেষ্টাগুলোকে সমর্থন করেছে।’

আনসারুল্লাহর নেতা বলেন, ‘ফিলিস্তিন ও এই অঞ্চলের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকা এবং ইসরায়েলি আধিপত্যের বিরুদ্ধে দেশটির প্রতিরোধ গোটা ইসলামী উম্মাহর স্বার্থে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণকে সমর্থন এবং ইসরায়েলি পরিকল্পনার মোকাবিলার পথে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছে ইহুদিবাদী শাসন ও তার মিত্ররা।’

আল-হুথি আরও বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলি শাসন ও যুক্তরাষ্ট্রের মোকাবিলায় একটি বড় যুদ্ধে লিপ্ত রয়েছে।’

তিনি বলেন, ‘অপরাধী ইসরায়েলি শাসনব্যবস্থার মোকাবিলায় ইসলামী প্রজাতন্ত্র ইরান বড় ধরনের আত্মত্যাগ করেছে। এসব আত্মত্যাগের মধ্যে সবার সামনে রয়েছে ইসলামী বিপ্লবের নেতা ও শহীদ ইমাম সাইয়্যেদ আলী হুসাইনি খামেনেয়ীর প্রতি আনুগত্য ও আত্মনিবেদন।’

তিনি আরও বলেন, ‘পশ্চিমা দেশগুলো ইসরায়েলি শাসনকে যেভাবে সমর্থন করে, আরব দেশগুলো যদি ফিলিস্তিনি জনগণের জন্য একই কাজ করত, তাহলে আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।’

আনসারুল্লাহর নেতা আরও বলেন, ‘ইয়েমেনে হামলার জন্য বারবার ব্যবহৃত বিমান ও অস্ত্রগুলো আমেরিকার তৈরি এবং এগুলোর ব্যবহার ও পরিচালনা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।’

তিনি জোর দিয়ে বলেন, ‘সৌদি আরব আমেরিকার নিয়ন্ত্রণাধীন এবং আমেরিকার নির্দেশনা ও ছত্রচ্ছায়ায় ইয়েমেনে হামলা চালাচ্ছে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই আমেরিকাকে সরাসরি ও পূর্ণাঙ্গভাবে যুদ্ধে প্রবেশ করার আহ্বান জানিয়ে আসছে।’

ইয়েমেনের বাহিনী সৌদি আরবের পবিত্র নগরীগুলোতে হামলা চালিয়েছে— সৌদি আরবের এমন দাবিও প্রত্যাখ্যান করেন আল-হুথি। তিনি বলেন, ইসরায়েলি শাসনব্যবস্থার অনুরোধেই এ ধরনের দাবি করা হয়েছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha