হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার (৯ অক্টোবর) তেহরানে জুমার নামাজের খুতবে তিনি এ কথা বলেন।
হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। কঠিন পরিস্থিতিতেও ইরান নিজের সক্ষমতা ধরে রেখেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির অবসান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। প্রতিরোধ আন্দোলন, আঞ্চলিক নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ায় মার্কিন উপস্থিতির ভবিষ্যৎ আগামী দিনের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তুফান আল-আকসা অভিযানের প্রভাব
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবর পরিচালিত তুফান আল-আকসা অভিযানের প্রসঙ্গ তুলে হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি বলেন, এ অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত আঞ্চলিক সমীকরণকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তাঁর দাবি, এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, সামরিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও প্রভাবিত হয়।
গাজায় ইসরায়েলি হামলা ও বেসামরিক মানুষের প্রাণহানির কারণে বিশ্বজনমতে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব বেড়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর মতে, ফিলিস্তিন প্রশ্ন আবারও আন্তর্জাতিক জনমতের কেন্দ্রে উঠে এসেছে।
তিনি ইয়াহিয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া ও মোহাম্মদ দেইফসহ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতাদের স্মরণ করেন। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনি যোদ্ধাদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
পরিবার সুরক্ষায় জাতীয় আন্দোলনের আহ্বান
খুতবায় পরিবার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন তেহরানের জুমার ইমাম। তিনি বলেন, পরিবারব্যবস্থাকে দুর্বল করার বৈশ্বিক প্রবণতা থেকে ইরানও মুক্ত নয়। পরিবার গঠন, বিবাহবিচ্ছেদ ও সন্তান জন্মদানের ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলায় সর্বব্যাপী জাতীয় আন্দোলন প্রয়োজন।
তাঁর মতে, পরিবার সুরক্ষায় বিদ্যমান সক্ষমতা সংরক্ষণ, অতীতের ক্ষতি কাটিয়ে ওঠা এবং পরিবারব্যবস্থার বিকাশ নিশ্চিত করতে হবে। এ জন্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও নাগরিক সমাজসহ সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিশুদের প্রসঙ্গে হাজ আলী আকবারি সাম্প্রতিক যুদ্ধে নিহত প্রায় ৫০০ শিশুর কথা উল্লেখ করেন। তিনি ইরানের মিনাবের স্কুলে নিহত শিশুসহ ইরান, ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনের শিশুদের স্মরণ করেন এবং গাজায় শিশু হত্যার জন্য ইসরায়েলি সরকারের সমালোচনা করেন।
আপনার কমেন্ট