তিনি জানান, কাবুলে অনুষ্ঠিত পঞ্চম আবু হানিফা আন্তর্জাতিক প্রদর্শনীতে আফগানিস্তানের সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তিগুলোর মোট মূল্য ৪০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।
গত ৭ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে শুরু হওয়া পঞ্চম আবু হানিফা আন্তর্জাতিক প্রদর্শনীর ফাঁকে বক্তব্য দিতে গিয়ে সিয়াদাত দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ধরনে পরিবর্তনের কথা তুলে ধরেন। তিনি বলেন, চুক্তিগুলো চূড়ান্ত হলে ইরান ও আফগানিস্তানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অনুকূল পরিবেশ তৈরি হবে।
প্রদর্শনীতে ইরানের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ আয়োজন ইরানি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদর্শনীর বিভিন্ন খাতে ৫০ জনের বেশি ইরানি ব্যবসায়ী ও উদ্যোক্তা এতে অংশ নিয়েছেন।
সিয়াদাতের ভাষ্য অনুযায়ী, অতীতে দুই দেশের অর্থনৈতিক যোগাযোগের প্রধান ক্ষেত্র ছিল পণ্য রপ্তানি। তবে বর্তমানে ব্যবসায়ী ও উদ্যোক্তারা যৌথ উদ্যোগ, জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর এবং আফগানিস্তানের অভ্যন্তরীণ উৎপাদন খাতে অংশগ্রহণের মতো বিষয়েও গুরুত্ব দিচ্ছেন।
আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে ইরান সরকারের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগাতে আফগানিস্তানে বিনিয়োগে সহায়তা, কারিগরি ও প্রকৌশলসেবা রপ্তানি সম্প্রসারণ, রপ্তানি গ্যারান্টি তহবিল সক্রিয় করা এবং রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে হবে।
আপনার কমেন্ট