বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ - ১১:৫২
নামাজের মধ্যে মোহর হারিয়ে গেলে করণীয়

হাওজা নিউজ এজেন্সি— নামাজের মধ্যে সিজদার মোহর হারিয়ে গেলে বা বাচ্চা সরিয়ে ফেললে করণীয় সম্পর্কে শরয়ি বিধান জানিয়েছেন শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী।

প্রশ্ন: নামাজের মধ্যে আমার ছোট সন্তান মোহরটি সরিয়ে ফেললে এবং শরিয়তসম্মতভাবে সিজদা করা যায়—এমন কোনো বস্তু হাতের কাছে না থাকলে আমার করণীয় কী?

উত্তর: নামাজের মধ্যে সিজদার বস্তু হারিয়ে গেলে এবং শরিয়তসম্মতভাবে সিজদা করা যায়—এমন কোনো বস্তু হাতের কাছে না থাকলে, নামাজের ওয়াক্ত পর্যাপ্ত থাকলে নামাজ ভেঙে দিতে হবে।

আর ওয়াক্ত সংকীর্ণ হলে, অর্থাৎ নামাজের সময় শেষ হওয়ার আশঙ্কা থাকলে, নামাজির পোশাক তুলা বা লিনেন দিয়ে তৈরি হলে কিংবা তাতে তুলা বা লিনেনজাতীয় উপাদান থাকলে, সেই পোশাকের ওপর সিজদা করতে হবে। সতর্কতামূলক বিধান হলো, তুলা বা লিনেনের পোশাকের ওপর সিজদা করা সম্ভব হলে অন্য কোনো উপাদানে তৈরি পোশাকের ওপর সিজদা করা থেকে বিরত থাকতে হবে।

আর এ ধরনের পোশাক না থাকলে, সতর্কতামূলক ওয়াজিব বিধান অনুযায়ী হাতের পিঠের ওপর সিজদা করতে হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha