সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে এসব কথা বলেন রেজায়ি।
বার্তায় তিনি লেখেন, মাত্র গতকালও ইউরোপ ইসরায়েলি সরকারের নোংরা কর্মকাণ্ড নিয়ে গর্ব করছিল। অথচ আজ ইরানের সঙ্গে যুদ্ধের কারণে সৃষ্ট হাজার হাজার কোটি ডলারের ব্যয়ের বোঝা নিয়ে তারা হাহাকার করছে।
তিনি আরও বলেন, ‘যখন আপনারা যুদ্ধাপরাধের পক্ষে উল্লাস করছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন, এর পরিণতি আপনাদের ওপরও এসে পড়তে পারে? যুদ্ধ ও সন্ত্রাসের মূল্য দিতে হয়। এবার আপনাদের সেই মূল্য দেওয়ার পালা।’
আপনার কমেন্ট