হাওজা নিউজ এজেন্সি: প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে খুলনার ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। শৈশব থেকেই শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষিত, সুন্দর চরিত্রের অধিকারী এবং আদর্শিক চেতনায় সমৃদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সম্প্রতি এ মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী।

উদ্যোক্তারা মনে করেন, শৈশব থেকেই পবিত্র কোরআন ও আহলে বাইত (আ.)-এর মহান আদর্শে শিশুদের শিক্ষিত করে তুলতে পারলে ভবিষ্যতে নৈতিকতা, মানবিকতা ও সত্যনিষ্ঠায় সমৃদ্ধ সমাজ গঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ উদ্যোগের মাধ্যমে শিশুদের কোমল হৃদয়ে পবিত্র কোরআনের শিক্ষা ও আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসা জাগ্রত করার পাশাপাশি তাদের মধ্যে উন্নত নৈতিক চরিত্র ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষা বিভাগের আয়োজনে পরিচালিত এ উদ্যোগের সফলতা কামনা করে সংশ্লিষ্টরা মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।
আপনার কমেন্ট