হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, ছেলেশিশুর পুরুষালি ব্যক্তিত্ব গড়ে ওঠে প্রাপ্তবয়স্ক ও ব্যক্তিত্বসম্পন্ন পুরুষদের সঙ্গে মেলামেশা, তাঁদের আচরণ পর্যবেক্ষণ এবং তাঁদের অনুসরণের মধ্য দিয়ে। এ কারণে ছেলেশিশুদের নাপিতের দোকান, বিভিন্ন আড্ডা কিংবা নারীদের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞের মতে, এ বিষয়ে অসচেতনতা শিশুর ভবিষ্যৎ মানসিক ও যৌন বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, একটি নির্দিষ্ট বয়সের পর ছেলেশিশুদের নারীদের অনুষ্ঠানে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, এ ধরনের পরিবেশে দীর্ঘ সময় অবস্থানের ফলে তাদের মধ্যে নারীদের অনুরূপ আচরণ ও মানসিক প্রবণতা গড়ে উঠতে পারে। অন্যদিকে, পুরুষদের সঙ্গে মেলামেশা এবং তাঁদের পরিবেশে সময় কাটানোর মাধ্যমে ছেলেশিশুদের মধ্যে পুরুষালি আচরণ ও মানসিকতা বিকশিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, চার-পাঁচ বছর বয়সের পর ছেলেশিশুদের নারীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আরেকটি নেতিবাচক দিক হলো, এ সময় বিপরীত লিঙ্গকে ঘিরে তাদের মনে নানা ধরনের কল্পনা ও ধারণা তৈরি হতে পারে। তাঁর মতে, পরবর্তী সময়ে এসব কল্পনা তাদের যৌন আচরণে বিচ্যুতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
সন্তানের সুষ্ঠু বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে অভিভাবকদের উচিত তার বেড়ে ওঠার পরিবেশ এবং সামাজিক মেলামেশার ক্ষেত্রগুলোর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া। বিশেষ করে শৈশবের বিকাশকালীন সময়ে শিশু সরাসরি শিক্ষার পাশাপাশি আশপাশের পরিবেশ, সামাজিক পরিমণ্ডল এবং মানুষের আচরণ থেকেও প্রভাবিত হয়। তাই শিশুর বয়স, স্বভাব ও প্রয়োজন বিবেচনায় উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা তার ভবিষ্যৎ ব্যক্তিত্বকে সুস্থ ও ভারসাম্যপূর্ণভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সূত্র: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন তারাশিউনের বক্তব্য ও রচনাবলি সংরক্ষণবিষয়ক ওয়েবসাইট।
আপনার কমেন্ট