হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মাওলানা তাফাজ্জুল হোসাইন তার জুমার খুতবায় পবিত্র আহলে বাইত (আ.)-এর মর্যাদা ও মহান ব্যক্তিত্বের আলোচনায় হযরত ফাতিমা জাহরা (সা.আ.) এক অনন্য ও সর্বোচ্চ মর্যাদার অধিকারিণী। তাঁর পবিত্র জীবন, চারিত্রিক মহত্ত্ব, ইবাদত-বন্দেগি, আত্মত্যাগ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর কাছে তাঁর বিশেষ অবস্থান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়।
এ প্রসঙ্গে মাওলানা তাফাজ্জুল হোসাইন হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর অসামান্য ফজিলত ও মর্যাদা তুলে ধরেন। তিনি বলেন, ‘ফাতিমা’ নামের অর্থ ও তাৎপর্যের সঙ্গে তাঁর অনুসারীদের মুক্তি এবং জান্নাত লাভের সুসংবাদ গভীরভাবে সম্পর্কিত।
তিনি বলেন, আরবি ‘ফাতিমা’ শব্দটি ‘ফাতম’ মূল থেকে এসেছে, যার অর্থ বিচ্ছিন্ন করা বা মুক্ত রাখা। ধর্মীয় বর্ণনা ও আহলে বাইতের শিক্ষায় এই নামের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। অর্থাৎ, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা, আনুগত্য এবং তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে তাঁর অনুসারীরা জাহান্নামের আগুন থেকে মুক্তি ও জান্নাত লাভের সৌভাগ্য অর্জন করবেন।
তিনি আরও বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.) কেবল মহানবী (সা.)-এর প্রিয় কন্যাই নন; বরং তিনি নারীসমাজের জন্য পবিত্রতা, ধৈর্য, আত্মমর্যাদা, ঈমান, ইবাদত ও ত্যাগের এক অনুপম আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করা প্রত্যেক মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাওলানা তাফাজ্জুল হোসাইন খুতবায় আরোও বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর প্রতি ভালোবাসাকে কেবল আবেগের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাঁর শিক্ষা, নৈতিকতা, সত্যনিষ্ঠা এবং ন্যায়ের পথে অবিচল থাকার আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে তিনি বলেন, হযরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর প্রকৃত অনুসারী হওয়ার অর্থ হলো তাঁর দেখানো পবিত্রতা, তাকওয়া, ন্যায়পরায়ণতা ও আল্লাহর আনুগত্যের পথ অনুসরণ করা। তাঁর প্রতি ভালোবাসা যেন আমাদের নৈতিক ও আধ্যাত্মিক জীবনের পরিবর্তনের মাধ্যম হয়ে ওঠে।
আপনার কমেন্ট