বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬ - ২০:২০
নতুন করে আগ্রাসন চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে: আইআরজিসি প্রধান

ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার ওপর যেকোনো ধরনের আঘাতের তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।

হাওজা নিউজ এজেন্সি : বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে দেশটির জনগণ।

তিনি আরও বলেন, শক্তিশালী ইরান গড়ে তোলা এবং জাতীয় উন্নয়ন ও শক্তি বৃদ্ধি করতে দেশের বিপুল জনশক্তি ও বাসিজি চেতনাকে কাজে লাগাতে হবে।

মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেন, আধিপত্যবাদী শক্তি ও ইহুদিবাদী গোষ্ঠীর সম্মিলিত ফ্রন্টের বহুমুখী হুমকি মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় বাসিজ রাষ্ট্রব্যবস্থার একটি শক্তিশালী বাহিনী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে দেশটির সামরিক বাহিনী ও জনগণ তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে এমন সব বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুর কল্পনারও বাইরে।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha