বুধবার ১৪ জানুয়ারী ২০২৬ - ১১:০৪
ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

সৌদি আরব ইরানকে জানিয়েছে যে, তারা ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে কোনো সামরিক হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেবে না। মার্কিন গণমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট’ এ তথ্য জানিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে, সৌদি আরব কাতার ও ওমানসহ কয়েকটি দেশ নিয়ে একটি ফ্রন্ট গঠনে নেতৃত্ব দিচ্ছে— যার উদ্দেশ্য হোয়াইট হাউসকে ইরানে হামলা না চালানোর জন্য রাজি করানো।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তার নিজস্ব অর্থনীতি এবং দেশীয় নীতিতে ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব, কাতার এবং ওমান হোয়াইট হাউসকে সতর্ক করেছে যে ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করার যে কোনও প্রচেষ্টা তেলের বাজারকে অস্থিতিশীল করবে এবং শেষ পর্যন্ত মার্কিন অর্থনীতির ক্ষতি করবে।

সংবাদপত্রটি আরও জানিয়েছে, সৌদি আরব তেহরানকে আশ্বস্ত করেছে যে, তারা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সৌদি আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে ডব্লিউএসজে লিখেছে, “সৌদি কর্মকর্তারা তেহরানকে আশ্বস্ত করেছেন যে— তারা সম্ভাব্য সংঘাতে জড়িত হবেন না বা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমাকে হামলার জন্য ব্যবহার করার অনুমতি দেবেন না যাতে তারা নিজেদের এই সংঘাত থেকে দূরে রাখতে এবং মার্কিন আগ্রাসন বন্ধ করতে পারে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha