রবিবার ১৮ জানুয়ারী ২০২৬ - ১৯:৩০
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে
পবিত্র শবে মেরাজ পালিত

বাদ মাগরিব এ মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান (আ.) এর মাধ্যমে। এই মাহফিলে ইসলামী শিক্ষাকেন্দ্রে ছাত্রবৃন্দ হামদ, নাদ-এ-রাসুল ও সংক্ষিপ্ত বক্তৃতা দেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাদ মাগরিব এ মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও দুয়ায়ে ইমাম-এ-যামান (আ.) এর মাধ্যমে। এই মাহফিলে ইসলামী শিক্ষাকেন্দ্রে ছাত্রবৃন্দ হামদ, নাদ-এ-রাসুল ও সংক্ষিপ্ত বক্তৃতা দেন।

বিশেষ অতিথি হিসাবে হিলি থেকে আগত হুজ্জাতুল ইসলাম আনিসুর রহমানও মেরাজ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা দেন।

ইসলামী শিক্ষাকেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম আব্দুল লতিফ বলেন, রজব মাসের ২৬ তারিখ দিবাগত ২৭ রজবের পবিত্র রাতে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মহান আল্লাহর বিশেষ দিদার লাভ করেন। এই রাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।

মহান আল্লাহর হুকুমে বিশেষ বাহন বুরাকে আরোহন করে উর্ধ্বাকাশে সফরের অনন্য মর্যাদা লাভ করেন মহানবী (সা.)। এই অলৌকিক সফরই মেরাজ নামে পরিচিত। এ সময় তিনি সিদরাতুল মুনতাহা ও বায়তুল মামুরসহ আল্লাহর অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন।

পবিত্র কোরআনে এই বিস্ময়কর ঘটনাকে ‘ইসরা’ (নৈশ ভ্রমণ) এবং ‘মিরাজ’ (ঊর্ধ্বগমন) হিসেবে উল্লেখ করা হয়েছে। সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর হুকুমে এটি ছিল এক বরকতময় ও সার্বভৌম নিদর্শন। উম্মতে মোহাম্মাদির কাছে এ রাতটি অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ।

আল্লাহর সন্তুষ্টি অর্জনে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, নফল রোজা ও নানা ইবাদত ও বন্দেগিতে উম্মতে মোহাম্মাদি ব্যস্ত থাকেন। অনুষ্ঠান শেষে দোয়া এবং তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha