বুধবার ২৮ জানুয়ারী ২০২৬ - ১০:০৮
আয়াতুল্লাহ খামেনেয়ী হচ্ছেন সেই নেতা যার জন্য বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করতে প্রস্তুত

বাহরাইনের বিশিষ্ট শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসিম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রতি তার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়ভাবে জানান, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইরানের এই নেতার জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত।

হাওজা নিউজ এজেন্সি: শেখ ঈসা কাসিম তার বক্তব্যে বলেন, “ইমাম খামেনেয়ী হচ্ছেন সেই মর্যাদাবান নেতা যিনি ইসলামী বিশ্বের আকিদা-বিশ্বাসের প্রতীক। তার নেতৃত্বে ইরান শুধু একটি দেশ নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।”

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করে বলেন, “ট্রাম্পের নীতি সমগ্র বিশ্বে পাশ্চাত্য আধিপত্য জারি রাখার ষড়যন্ত্র। তার সরকার বস্তুগত শক্তি প্রদর্শন করে বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে চরমভাবে বিপন্ন করেছে।”

ইরানে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে বাহরাইনের এই ধর্মীয় নেতা স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, “কোনো ইরানী নাগরিকই বিশ্বাস করে না যে গত ১২-দিনের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানি জনগণের 'কল্যাণ' বা 'স্বাধীনতা' রক্ষার জন্য কাজ করেছিল। এটি ছিল ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করার একটি সুপরিকল্পিত চক্রান্ত।”

আয়াতুল্লাহ খামেনেয়ীর প্রতি আন্তর্জাতিক সমর্থনের বিষয়ে শেখ ঈসা কাসিম তার বক্তব্যে বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, “আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বিশ্বের কোটি কোটি মানুষ - শুধু ইরানে নয়, বরং লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশে - ইমাম খামেনেয়ীর নেতৃত্বের প্রতি গভীর আস্থা রেখেছেন এবং তার পথে চলার জন্য প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত রয়েছেন।”

তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে “একজন গভীর জ্ঞানী, দূরদর্শী এবং বিশ্বব্যাপী শ্রদ্ধেয় ব্যক্তিত্ব” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, “তার প্রজ্ঞা ও নেতৃত্ব শুধু ইরান নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য আলোকবর্তিকারূপে কাজ করছে।”

শেখ ঈসা কাসিম তার বক্তব্য শেষ করেন এভাবে: “বিশ্বের লক্ষ লক্ষ মানুষ ইমাম খামেনেয়ীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য দোয়া করছেন। তার নেতৃত্বে ইসলামী উম্মাহর ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha