মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী ২০২৬ - ১৩:১৯
২২ বাহমানের মিছিলে জনগণের শত্রুদমনকারী উপস্থিতি ধর্মীয় গণতন্ত্রের প্রতীক এবং ইসলামী ইরানের পরাক্রম ও মহিমার কারণ

কোমের মাদ্রাসা শিক্ষক পরিষদ এক বিবৃতিতে ইরানের মহান জনগণের প্রতি আন্তরিক সেবাকে ইসলামী বিপ্লবের বিজয়ের মহান নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়ার জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তারা ২২ বাহমানের মিছিলে জনগণের মর্যাদাবর্ধক ও শত্রুদমনকারী উপস্থিতিকে ধর্মীয় গণতন্ত্রের প্রতীক এবং ইসলামী ইরানের পরাক্রম ও মহিমার কারণ বলে অভিহিত করেন এবং সকলকে এই মিছিলে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী ইরান বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষ্যে মাদ্রাসা শিক্ষক পরিষদের বিবৃতিটি নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহীম

সরকারব্যবস্থার ক্ষেত্রে ধর্মীয় ও অ-ধর্মীয় ব্যবস্থার মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় ইরানের শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা কীভাবে অপরাধমূলক আমেরিকার নেতৃত্বে অহংকারী শক্তির ষড়যন্ত্রগুলিকে একের পর এক নস্যাৎ করে দিয়েছে এবং অগ্রগতি ও মর্যাদার শীর্ষের কাছাকাছি এসে মুক্তিপ্রিয় বিশ্ববাসীর কাছে ধর্মীয় গণতন্ত্র ভিত্তিক একটি সফল সরকারব্যবস্থার বাস্তব নমুনা উপস্থাপন করেছে - তা নিয়ে গবেষণা করে রাজনীতি অঙ্গনের চিন্তাবিদরা একমত হয়েছেন। তাদের এই স্বীকৃতির মধ্য দিয়েই ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্যবস্থা ইসলামী বিপ্লবের ৪৮তম বিজয় বার্ষিকী পালন শুরু করছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষমতার মূল কেন্দ্র হলো ধর্মীয় অধ্যবসায় এবং সেই নরম অস্ত্র, যার মাধ্যমে ইরানের মহান জনগণ আল্লাহর অসীম শক্তির উপর নির্ভর করে ও ফকীহর (ধর্মীয় নেতা) নির্দেশনা অনুসরণ করে, এই ভূখণ্ডে কঠিন অস্ত্রে সজ্জিত অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পেরেছেন এবং ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছেন।

কোমের মাদ্রাসা শিক্ষক পরিষদ ইসলামী বিপ্লবের ফজর দশক ও ২২ বাহমান দিবসের শুভেচ্ছা এবং ইমাম খোমেনী (রহ:) ও ইসলামী বিপ্লবের শহীদদের (আল্লাহ যেন আমাদেরকে তাদের সুপারিশপ্রাপ্ত করেন) স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানের মহান জনগণের প্রতি আন্তরিক সেবাকে ইসলামী বিপ্লবের বিজয়ের মহান নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা ও শু্করিয়ার জ্বলন্ত দৃষ্টান্ত বলে মনে করেন এবং নিম্নোক্ত বিষয়গুলোর ওপর জোর দিয়ে বলেন:

১) ২২ বাহমান (ইরানি মাস) মিছিলে জনগণ বীরত্বপূর্ণ উপস্থিতির মাধ্যমে ইসলামী ব্যবস্থার প্রতি তাদের আনুগত্যের প্রদর্শনী করেছেন। তাই জাতীয় ঐক্য ও সংহতির বিরুদ্ধে যেকোন কর্মকাণ্ড ইসলামী ব্যবস্থা উৎখাতে শত্রুদের পদক্ষেপের সাথে একাত্মতা বলে গণ্য হবে। সাম্প্রতিক ডেই মাসের ঘটনাবলীতে কুরআন ও ধর্মীয় নিদর্শনগুলির অবমাননাকারীদের অপরাধকে অস্বীকার ও ধুয়ে-মুছে ফেলার প্রচেষ্টাসহ ব্যবস্থার রেখাচিহ্নগুলিতে আক্রমণ করতে গিয়ে কিছু ব্যক্তি ও বর্জনীয় রাজনৈতিক গোষ্ঠীর বক্তব্যে তাদের এইসব কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী ব্যবস্থাকে দুর্বল ও উৎখাত করতে শত্রুদের ষড়যন্ত্রের সাথে তাদের চরম সঙ্গতি প্রকাশ পেয়েছে। এইসব কুমন্ত্রণাদাতাদেরকে এ কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত যে, এই ধরনের বিশ্বাসঘাতকামূলক কাজ জনগণের স্মৃতি থেকে মুছে যাবে না এবং মানুষ এইসব ভণ্ডামির ফাঁদে পড়বে না। তারা ইসলামী বিপ্লবের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ বাস্তবায়নের পথে অনমনীয় থাকবেন।

২) অহংকারী শক্তির বিরুদ্ধে অনমনীয় সংকল্পের রূপরেখা প্রদান, তাদের পরিকল্পনা নস্যাৎকরণ এবং ঘটনাবলীর সঠিক ও প্রাথমিক বিবরণ উপস্থাপনের মাধ্যমে ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা ইমাম খামেনেয়ী (র.) জনগণের মধ্যে সংহতি ও আশার সঞ্চার করতে যে দূরদর্শী নেতৃত্ব প্রদান করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাঁর নির্দেশনা অমান্য করা ক্ষতিকর হবে।

৩) জুন মাসের ১২ দিনের যুদ্ধ শুরু করার এবং ডেই মাসের বিশৃঙ্খলার ঘটনা তৈরির পর অহংকারী আমেরিকার এ অঞ্চলে তৎপরতা মানসিক যুদ্ধের জন্য পরিবেশ তৈরি করা ছাড়া আর কিছুই নয়। এটি প্রতিরোধী ইরানি জনগণের সংকল্পে কোনো প্রকার দুর্বলতা তৈরি করতে পারবে না, বরং তাদের দৃঢ়তাকে আরো বাড়িয়ে তুলবে। "আর মুমিনগণ যখন (বিপক্ষ) দলগুলিকে দেখল, তখন বলল, 'এটাই আল্লাহ ও তাঁর রাসূল আমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন আর আল্লাহ ও তাঁর রাসূল সত্য বলেছেন' এবং এটি তাদের ঈমান ও আত্মসমর্পণ ছাড়া আর কিছুই বাড়ায়নি।"

অবশেষে, আমরা সকলকে ২২ বাহমান দিবসের মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এবং ইসলামী ইরানের প্রিয় জনগণের কাছে অনুরোধ করছি তারা যেন আরেকবার তাদের মর্যাদাবর্ধক ও শত্রুদমনকারী উপস্থিতির মাধ্যমে ইসলামী ইরানের পরাক্রম ও মহিমা বৃদ্ধি করেন এবং বিশ্ববাসীর সামনে ধর্মীয় গণতন্ত্রের বাস্তবতা তুলে ধরেন।

কোমের মাদ্রাসা শিক্ষক পরিষদ

আপনার কমেন্ট

You are replying to: .
captcha