হাওজা নিউজ এজেন্সি-র প্রতিবেদন অনুযায়ী, ইমাম খোমেইনি (রহ.) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রধান আয়াতুল্লাহ মাহমুদ রাজাবি উক্ত প্রতিষ্ঠানে আয়োজিত “আকলি ইসলামী বিজ্ঞানের বিশ্বকোষ কেন্দ্র”-এর গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে সমাজ ও সভ্যতার জীবনে ধর্মের অবস্থান ব্যাখ্যা করে বলেন: পবিত্র কুরআনের স্পষ্ট বক্তব্য অনুযায়ী ইসলাম একটি বিশ্বজনীন রিসালাত বহন করে এবং বিশ্বে প্রাধান্য প্রতিষ্ঠার জন্য আগমন করেছে।
মাজলিসে খোবরেগানে রাহবারির সদস্য এই শাসনব্যবস্থার বাস্তবায়নের প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে আরও বলেন: দ্বীনি শাসনের বাস্তব প্রতিষ্ঠার জন্য কিছু মৌলিক অবকাঠামো ও সুবিধা প্রয়োজন, যাকে আধুনিক পরিভাষায় “হার্ডওয়্যার” বলা হয়। ইসলামী বিপ্লবের সাফল্যের বরকতে এই ক্ষেত্র আজ ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যবস্থার মাধ্যমে প্রস্তুত হয়েছে।
জামেয়ায়ে মুদাররেসিন হাওজা ইলমিয়া কুম-এর সদস্য বলেন: ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা ইসলামী লক্ষ্য ও আহলে বাইত (আলাইহিমুস সালাম)-এর মাযহাবের বাস্তবায়নের পথে অগ্রসরমান এবং শত্রুদের চাপিয়ে দেওয়া সংকট ও চ্যালেঞ্জ সত্ত্বেও পূর্বের তুলনায় অধিক শক্তি ও দৃঢ়তার সঙ্গে তার যাত্রা অব্যাহত রেখেছে।
আয়াতুল্লাহ রাজাবি ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা ও সর্বোচ্চ নেতা (রাহবারে মুআজ্জাম)-কে মহান আল্লাহর বিশেষ নিয়ামতসমূহের অন্তর্ভুক্ত উল্লেখ করে বলেন: এই ব্যবস্থার ছায়ায় দ্বীনি শিক্ষার বাস্তব প্রয়োগ এবং পবিত্র ইসলামী লক্ষ্যসমূহ বাস্তবায়নের সুযোগ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন: আকলি বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের উচ্চমানের বৈজ্ঞানিক সক্ষমতা এবং গভীর ও দিকনির্দেশনামূলক চিন্তাধারা রয়েছে, যা আন্তর্জাতিক একাডেমিক পরিমণ্ডলে উপস্থাপনের যোগ্য। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই বৈজ্ঞানিক সাফল্যগুলোকে যথাযথভাবে বিশ্বমঞ্চে পরিচিত করা।
আয়াতুল্লাহ মাহমুদ রাজাবি:
ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থা ইসলামী লক্ষ্য ও আহলে বাইত (আ.)-এর মাযহাবের বাস্তবায়নের পথে অগ্রসর
হাওজা / আয়াতুল্লাহ মাহমুদ রাজাবি বুদ্ধিবৃত্তিক (আকলি) বিজ্ঞানের বিশ্বকোষ প্রকল্পের সূচনার গুরুত্বের দিকে ইঙ্গিত করে বলেন: এই প্রকল্পের সূচনা একদিকে যেমন আকলি ও ইসলামী জ্ঞানের মূল্যবান বৈজ্ঞানিক ঐতিহ্য সংরক্ষণ করবে, অন্যদিকে তেমনি এক অনন্য সমন্বিত কাঠামো সৃষ্টি করবে, যার মাধ্যমে আকলি বিজ্ঞানের সব শাখাকে একত্রে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা সম্ভব হবে।
আপনার কমেন্ট