শনিবার ২১ ফেব্রুয়ারী ২০২৬ - ২০:১৫
গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে দখলদার ইহুদীবাদী ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৭২ হাজার ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মোট ১ লাখ ৭১ হাজার ৭৩৮ জন ফিলিস্তিনি আহত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, গত কয়েক ঘণ্টায় আরও এক শহীদের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ নিখোঁজ ও চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৬১২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৬৪০ জন আহত হয়েছে। এই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৭২৬ জন শহীদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha