সোমবার ২০ এপ্রিল ২০২৬ - ১০:৫২
হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না: ইরান

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালিতে কখনোই বিনা মূল্যে নিরাপত্তা পাওয়া যাবে না।

হাওজা নিউজ এজেন্সি: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রেজা আরেফ বলেন, ‘ইরানের জ্বালানি তেল রপ্তানিতে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে, আবার অন্যদের জন্য বিনা মূল্যে নিরাপত্তা প্রত্যাশা করবে- এটা হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘বিশ্বের এখন দুটো পথের একটা বেছে নেওয়ার সময় এসেছে- হয় সবার জন্য মুক্ত তেলের বাজার উন্মুক্ত থাকবে, নয়তো সবাইকে বড় ধরনের দাম দিতে হবে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের প্রসঙ্গ টেনে রেজা আরেফ আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানির দামের স্থিতিশীলতা নির্ভর করছে ইরান ও এর মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপের নিশ্চিত ও টেকসই অবসানের ওপর।’

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha