হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ব্যাংকক, থাইল্যান্ড-শহীদ আয়াতুল্লাহ সৈয়দ ইবরাহিম রাইসির শাহাদাতের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘চিরাগে হিদায়াত ওয়া মাসিরে খিদমাত’ (হিদায়াতের প্রদীপ ও সেবার পথ) শীর্ষক এক কোরআনি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে থাইল্যান্ড ও পার্শ্ববর্তী দেশের অধ্যাপক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় বিষয়ে আগ্রহী গবেষকরা অংশ নেন।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘কোরআনি শাসন’ (হুকরামানে কোরআনি) ধারণার পুনর্বাচন। বক্তারা শহীদ রাইসির ব্যক্তিত্ব, কোরআনচর্চা ও ন্যায়পরায়ণ শাসনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেন। বিশেষ করে ‘সত্য’, ‘সেবা’ ও ‘শাসন’-এই তিন উপাদানের সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ইসলামি সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার গণমাধ্যম শাখার প্রতিবেদনে বলা হয়, ব্যাংককের সেন্টার ফর ইসলামিক স্টাডিজ-১৪০৫-এ আয়োজিত এই সম্মেলনে বক্তারা শহীদ রাইসির কোরআনভিত্তিক শাসননীতি ও গণমুখী সেবাকে আধুনিক বিশ্বের জন্য একটি মডেল হিসেবে উপস্থাপন করেন।
থাইল্যান্ডের স্থানীয় অধ্যাপক ও অতিথিরা শহীদ রাইসির ‘সেবার সরকার’ মডেলের প্রশংসা করে বলেন, প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় আজকের বিশ্বের জন্য অত্যন্ত জরুরি।
সম্মেলন শেষে কোরআন তিলাওয়াত ও শহীদ রাইসির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
আপনার কমেন্ট