শুক্রবার ৫ জুন ২০২৬ - ১৩:৪৭
কুমারপুরে ঈদে গাদির উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত

পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমাপুর গ্রামের মসজিদে পবিত্র ঈদে গাদির উপলক্ষে এক ধর্মীয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা গোলাম মোস্তফা ঈদে গাদিরের ঐতিহাসিক গুরুত্ব ও আহলে বাইত (আ.)-এর মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে কবিগণ ঈদে গাদির বিষয়ক কবিতা আবৃত্তি করেন এবং স্থানীয় মুমিনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমাপুর গ্রামের মসজিদে আহলে বাইতে (আ.) পবিত্র ঈদে গাদির উপলক্ষে এক ধর্মীয় মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুমিনগণ ও আহলে বাইত (আ.)-প্রেমী মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা গোলাম মোস্তফা সাহেব। তিনি তাঁর বক্তব্যে ঈদে গাদিরের ঐতিহাসিক গুরুত্ব, গাদিরে খুমের ঘটনা এবং ইসলামে এর তাৎপর্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি মুসলিম উম্মাহর জন্য গাদিরের শিক্ষা ও আহলে বাইত (আ.)-এর অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কবিগণ ঈদে গাদিরের মাহাত্ম্য ও আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসা বিষয়ক কবিতা আবৃত্তি করেন, যা উপস্থিত শ্রোতাদের মধ্যে গভীর ধর্মীয় অনুভূতির সৃষ্টি করে।

মাহফিল দোয়া ও মোনাজাত দারা সমাপ্তি হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha