হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওড়া, ২৪ জিলহজ্ব : পবিত্র ঈদে মুবাহিলা উপলক্ষে হাওড়া জেলার ক্যারি রোডস্থ খানকাহে কাদেরীয়ায় এক মহাসমারোহে ধর্মীয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মাহফিলে সেখ মানসুর আলী ও সেখ ইজাজ আলী নাত ও মানকাবাত পাঠ করে শোনান। তাঁদের কণ্ঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও পীরে তরিকত আলহাজ্ব সৈয়দ রাসাদাত আলী আল কাদেরী মাহফিলে বক্তব্য রাখেন। তিনি ‘ঈদে মুবাহিলা’-র তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি উপস্থিত শ্রোতাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন।
বক্তব্যের এক পর্যায়ে পীর সাহেব বিশ্বের মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করেন। তিনি আরজ করেন যেন মুসলমানরা আমেরিকা ও ইসরাইলের জুলুম ও অত্যাচার থেকে মুক্তি পায় এবং তাঁদের বিজয় নসিব হয়।
আপনার কমেন্ট