হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ: পবিত্র মহরম মাস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমারপুর গ্রামের মসজিদে আহলে বাইতে (আ.) কারবালার শহীদ ঈমাম হুসাইন (আ.) এর শোক উপলক্ষে কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক ভাবগম্ভীর মজলিসের আয়োজন করা হয়েছে। এই মজলিসে কারবালার প্রাণান্তকারী শহীদ ইমাম হুসাইন ইবনে আলী (আ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আত্মত্যাগের মহিমা ফুটিয়ে তোলা হয়।
মজলিসের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ‘ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম’ (নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ইসলাম) বিষয়টি। এই প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মুনির আব্বাস নাজাফী সাহেব।
তিনি তাঁর বক্তৃতায় ইসলামের চিরন্তন সত্য ও ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের মাধ্যমে সেই সত্যের প্রতি অটল প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত মুমিন ও মোমেনাত অত্যন্ত শ্রদ্ধা ও আবেগের সঙ্গে এই মজলিসে অংশগ্রহণ করেন।
এছাড়া মাওলানা মুনির আব্বাস করবালার ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান জীবনে তার শিক্ষণীয় দিকগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন।
শেষে দোয়া ও মাতমের মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গী-সাথীদের প্রতি ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করা হয়।
এই আয়োজন কুমারপুর গ্রামে ধর্মীয় ঐক্য ও ভক্তি-ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মহরমের শোকাবহ পরিবেশকে আরও গভীর করেছে।
আপনার কমেন্ট