সোমবার ২২ জুন ২০২৬ - ২২:৩৮
বাগজোলায় ৬ই মহররম: ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে মজলিস অনুষ্ঠিত

কারবালার শহীদ ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত উপলক্ষে বাগজোলা ইমাম বারগাহয় অনুষ্ঠিত মজলিসে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মাসুম আলী গাজী ঈমাম হুসাইন (আ.) এর করুণা ও হেদায়েতের দিক তুলে ধরে বলেন, ইমাম হুসাইন (আ.) শুধু ইসলামের ইতিহাসের নয়, বরং সমগ্র মানবতার পথপ্রদর্শক এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিরন্তন শিক্ষাদাতা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাগজোলা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ২২ জুন ২০২৬:
পবিত্র মহররম মাসের ষষ্ঠ দিনে কারবালার ঐতিহাসিক শোকাবহ ঘটনা ও ইসলামের শ্রেষ্ঠ শহীদ হজরত ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগজোলা ইমাম বারগাহে এক মহান মজলিসের আয়োজন করা হয়। এই মজলিসে ধর্মপ্রাণ আজাদার, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে শ্রদ্ধা ও শোক নিবেদন করেন।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মাসুম আলী গাজী তিনি তাঁর বয়ানে ইমাম হুসাইন (আ.)-এর জীবনদর্শন, আত্মত্যাগ, এবং মানবতার পথপ্রদর্শনে তাঁর অপরিসীম করুণার দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 
মাওলানা সাহেব বলেন, ইমাম হুসাইন শুধু ইসলামের ইতিহাসেই নন, বরং সমগ্র মানবসভ্যতার কাছে ন্যায়-সত্য ও আত্মমর্যাদার প্রতীক। তাঁর শাহাদাত আমাদের শেখায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্বীন ও মানবিক মূল্যবোধ রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জরুরি।

তিনি আরও তুলে ধরেন যে, ইমাম হুসাইন (আ.)-এর করুণা ও মহত্ব কেবল মুসলিম জাতির জন্য নয়; বরং প্রতিটি নির্যাতিত, বঞ্চিত ও সত্যের পথযাত্রীর জন্য চিরন্তন অনুপ্রেরণা। 
কারবালার সে মহাপ্রস্থানের মাধ্যমে তিনি সত্যের বিজয় ও মিথ্যার পরাজয়ের যে বার্তা দিয়েছিলেন, তা যুগ যুগ ধরে মানবতাকে আলোকিত করছে।

মজলিস শেষে উপস্থিত শ্রোতারা ইমাম হুসাইন (আ.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজক কমিটি জানায়, মহররমের ১০ তারিখ পর্যন্ত প্রতিদিন এখানে শোকসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন থাকবে।

এই মজলিস বাগজোলা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে ইসলামের প্রকৃত বার্তা এবং ইমাম হুসাইন (আ.)-এর জীবনাদর্শের প্রতি নতুন করে আগ্রহ ও শ্রদ্ধা সৃষ্টি করলো।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha