হাওজা নিউজ এজেন্সি: ইমাম রেজা (আ.) মানুষের মর্যাদা রক্ষা এবং সামাজিক আচরণে বৈষম্য পরিহারের গুরুত্ব তুলে ধরে বলেছেন—
مَنْ لَقِیَ فَقِیراً مُسْلِماً فَسَلَّمَ عَلَیْهِ خِلَافَ سَلَامِهِ عَلَی الْأَغْنِیَاءِ لَقِیَ اللَّهَ عَزَّوَجَلَّ یَوْمَ الْقِیَامَةِ وَهُوَ عَلَیْهِ غَضْبَانُ.
যে ব্যক্তি কোনো দরিদ্র মুসলমানকে এমনভাবে সালাম জানায়, যা ধনী ব্যক্তিদের প্রতি তার সালামের ধরন থেকে ভিন্ন (অর্থাৎ তুলনামূলক কম আন্তরিকতা, সম্মান, নিবেদন), সে কিয়ামতের দিন আল্লাহর সম্মুখীন হবে এমন অবস্থায় যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকবেন।
[উয়ূন আখবার আর-রিদা (আ.), খণ্ড ২, পৃষ্ঠা ৫৭]
এই হাদিসে ধনী-দরিদ্র নির্বিশেষে সকল মানুষের প্রতি সমান সম্মান, মর্যাদা ও সৌজন্য প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে।
আপনার কমেন্ট