রবিবার ৫ জুলাই ২০২৬ - ১০:৪৮
তেহরানে শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত

শহীদ রাহবার আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর জানাজার নামাজ আজ রবিবার (৫ জুলাই, তেহরানের মুসাল্লায়ে ইমাম খোমেনিতে ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: জানাজার নামাজে ইমামতি করেন ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহিল উজমা জাফর সুবহানী।

ইরানের স্থানীয় সময় সকাল ৮টায় জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে এর অনেক আগেই মুসাল্লায়ে ইমাম খোমেনি এবং এর আশপাশের এলাকা লাখো শোকাহত মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে।

তেহরানে শহীদ রাহবার আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর জানাজার নামাজ অনুষ্ঠিত

প্রতিবেদন অনুযায়ী, সারা রাত ধরে ইরানের বিভিন্ন শহর থেকে শোকাহত জনতা, জিয়ারতকারী ও অনুরাগীদের আগমন অব্যাহত ছিল। ফলে মুসাল্লা ও এর পার্শ্ববর্তী এলাকাজুড়ে মানুষের ঢল নামে। সংবাদমাধ্যমটি এ সমাবেশকে ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজার সমাবেশ হিসেবে উল্লেখ করেছে।

এই ঐতিহাসিক আয়োজনে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও সামরিক ব্যক্তিত্বরাও অংশগ্রহণ করেন।

প্রতিবেদন অনুযায়ী, জানাজার নামাজের পর শহীদের মরদেহ কোম, নাজাফ ও কারবালায় শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর আগামী ৯ জুলাই পবিত্র মাশহাদ শহরে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha