সোমবার ১৬ নভেম্বর ২০২৬ - ০৮:০১
পারমাণবিক নীতি জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিবেচনায় প্রণয়ন করতে হবে

হাওজা নিউজ এজেন্সি—ইরানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ নিশ্চিত করতে সামগ্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে পারমাণবিক নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন মারকাজি প্রদেশে নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ কোরবানআলী দোররি নাজাফাবাদি।

তিনি বলেন, আঞ্চলিক হুমকি, ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা এবং বিশ্বশক্তিগুলোর দ্বিমুখী নীতির প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক নীতি নির্ধারণে জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে একটি সক্রিয়, সমন্বিত ও বহুমাত্রিক কৌশল গ্রহণ করা প্রয়োজন।

আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সংস্থাটির কার্যক্রমে বৈষম্যহীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পারমাণবিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা পালনের ক্ষেত্রে পারস্পরিকতার নীতি অনুসরণ করা প্রয়োজন।

তিনি পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন এবং ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও প্রতিরোধক্ষমতা নিশ্চিত করার স্বার্থে প্রয়োজনীয় বিকল্পগুলো বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার এবং পারমাণবিক অস্ত্র তৈরি—এ দুটি বিষয়কে পৃথকভাবে দেখতে হবে। দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বৈজ্ঞানিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা সক্ষমতার সমন্বিত ব্যবহার নিশ্চিত করা জরুরি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha