হাওজা নিউজ এজেন্সি'র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ শহীদ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর নিকট ‘ওয়াক্ত হওয়ার আগে নামাজ আদায় করা’ বিষয়ে একটি ইস্তিফতা বা শরয়ি জিজ্ঞাসা পেশ করা হয়েছিল। আগ্রহী পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:
প্রশ্ন: দীর্ঘ সময় পর (উদাহরণস্বরূপ, ছয় মাস পর)— কোনো ব্যক্তির কাছে নিশ্চিত হলো যে, এই সময়ের মধ্যে তিনি যেসব ফজরের নামাজ আদায় করেছেন, সেগুলো ওয়াক্ত শুরু হওয়ার কয়েক মিনিট আগেই পড়া হয়েছিল। এখন কি তাকে ছয় মাসের সব ফজরের নামাজ কাজা করতে হবে?
উত্তর: প্রথম দিনের ফজরের নামাজটি বাদে পরবর্তী সব নামাজ আগের দিনের ফজরের কাজা হিসেবে গণ্য হবে, যদিও সেগুলো আদায়ের নিয়তে পড়া হয়ে থাকে। তাই ছয় মাসের সব নামাজ আলাদাভাবে কাজা করতে হবে না; শুধু সর্বশেষ ফজরের নামাজটি কাজা আদায় করলেই যথেষ্ট হবে।
আপনার কমেন্ট