রবিবার ১৬ আগস্ট ২০২৬ - ১০:৩৬
নারীদের অনুষ্ঠানের ভিডিও ধারণ ও সম্পাদনার শরয়ি বিধান

নারীদের কোনো অনুষ্ঠানে পুরুষের প্রবেশ কি বৈধ? আর যদি সেই অনুষ্ঠানের ভিডিও পরবর্তীতে কোনো পুরুষকে সম্পাদনা করতে হয়, তাহলে তার হুকুম কী? পর্দাবিহীন নারীদের ভিডিও দেখা কি সব অবস্থায় নিষিদ্ধ, নাকি শরিয়তে এ বিষয়ে কিছু ব্যতিক্রমী বিধানও রয়েছে?

হাওজা নিউজ এজেন্সি: হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যিদ আলী সিস্তানি (দা.বা.)-এর নিকট নারীদের অনুষ্ঠানের ভিডিও ধারণ ও ভিডিও সম্পাদনা (এডিটিং) সংক্রান্ত একটি শরয়ি প্রশ্ন উত্থাপিত হয়। তিনি এর জবাবে নিম্নোক্ত ফতোয়া প্রদান করেন:

প্রশ্ন: যেসব নারীদের অনুষ্ঠানে অধিকাংশ অংশগ্রহণকারী পর্দাবিহীন থাকেন, সেসব অনুষ্ঠানের ভিডিও ধারণ করা এবং পরবর্তীতে সেই ভিডিও সম্পাদনা (এডিটিং/মিক্সিং) করা কি জায়েজ?

উত্তর: পুরুষের জন্য এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হওয়া বা প্রবেশ করা জায়েজ নয়।

তবে ভিডিও সম্পাদনা বা এ-সংক্রান্ত অন্যান্য কাজ, যা ভিডিও দেখার সঙ্গে সংশ্লিষ্ট, নিম্নোক্ত শর্তে জায়েজ হতে পারে—

• দৃষ্টিপাত লালসা, কামনা বা অবৈধ উপভোগের উদ্দেশ্যে না হয়;

• ভিডিওতে অশ্লীল বা উত্তেজনামূলক বিষয়বস্তু না থাকে;

• ভিডিওতে থাকা নারীদের ব্যক্তিগতভাবে চেনা না থাকে।

অতএব, যদি এসব শর্ত পূরণ হয়, তাহলে ভিডিও সম্পাদনা বা সংশ্লিষ্ট কারিগরি কাজ সম্পাদনে শরয়ি দৃষ্টিতে কোনো অসুবিধা নেই।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha