শনিবার ২২ আগস্ট ২০২৬ - ১৫:১৪
মসজিদকে তরুণ প্রজন্ম গড়ে তোলার কেন্দ্রে পরিণত করতে হবে

বিশ্ব মসজিদ দিবস উপলক্ষে এক বার্তায় কেরমান প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জুমার ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাসান আলীদাদি সোলাইমানি বলেছেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; বরং আল্লাহর মূল্যবোধ প্রচার, সামাজিক সংহতি ও ঐক্য সুদৃঢ় করা এবং উন্নত চিন্তা-চেতনা বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাসান আলীদাদি সোলাইমানি মসজিদের মর্যাদা ও কার্যকারিতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মসজিদমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

বার্তাটির পূর্ণরুপ:

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
কেরমান প্রদেশের সম্মানিত ও ঈমানদার জনগণ, বিশেষ করে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত মুসল্লিবৃন্দ,
আপনাদের প্রতি সালাম ও শুভেচ্ছা।

৩১ মুরদাদ বিশ্ব মসজিদ দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। এ দিনটি মসজিদুল আকসায় অগ্নিসংযোগের সেই নৃশংস ঘটনার স্মরণ করিয়ে দেয়, যা দখলদার ইসরায়েলি শাসনের প্রকৃত চরিত্রের একটি জ্বলন্ত দৃষ্টান্ত।

মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি আল্লাহর মূল্যবোধ প্রচার, সামাজিক সংহতি ও ঐক্য সুদৃঢ় করা এবং উচ্চতর চিন্তা ও আদর্শ গড়ে তোলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইসলামী বিপ্লবের সূচনালগ্নে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজও সমাজের বিভিন্ন সমস্যা ও সামাজিক সংকট মোকাবিলায় মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এখন আমাদের দায়িত্ব হলো পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে মসজিদগুলোকে ইসলামী সমাজব্যবস্থার মর্যাদা ও প্রত্যাশার উপযোগী পর্যায়ে উন্নীত করা। বিশেষ করে মসজিদকে তরুণ প্রজন্মকে আকৃষ্ট, প্রশিক্ষিত ও গড়ে তোলার কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে তাদের নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক বিকাশের পথে এগিয়ে নিতে হবে।

মসজিদের ইমাম, পরিচালনা পরিষদের সদস্য, খাদেম এবং মসজিদকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত সকল ব্যক্তি ও কর্মীকে তাঁদের আন্তরিকতা ও নিষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন ঈমানের এই গুরুত্বপূর্ণ দুর্গগুলোর সেবা ও উন্নয়নে আমাদের সবাইকে সফলতা ও তাওফিক দান করেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

হাসান আলীদাদি সোলাইমানি,
কেরমান প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি ও জুমার ইমাম

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha