বুধবার ২৬ আগস্ট ২০২৬ - ০৮:১৩
আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বোত্তম জিকির কোনটি?

আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বোত্তম জিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’।সিজদারত অবস্থায় জিকির করা বিশেষ ফজিলতপূর্ণ।

হাওজা নিউজ এজেন্সি: আল্লাহর জিকির অন্তরকে সজীব রাখা এবং মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তবে বিভিন্ন জিকিরের মধ্যে কোনটি সর্বোত্তম ও অধিক ফজিলতপূর্ণ—এ প্রশ্ন অনেক মুমিনেরই। এ বিষয়ে ইরানের বিশিষ্ট আলেমে দ্বীন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা মোহাম্মাদি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-কে সর্বোত্তম জিকির হিসেবে উল্লেখ করেছেন।

প্রশ্ন: আল্লাহর নৈকট্য লাভের জন্য সর্বোত্তম জিকির কোনটি?

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন রেজা মোহাম্মাদির উত্তর: সর্বোত্তম জিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এছাড়া জিকিরে ইউনুসি-ও অত্যন্ত মর্যাদাপূর্ণ:

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَکَ إِنِّی کُنْتُ مِنَ الظَّالِمِینَ.

আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি পবিত্র ও মহিমান্বিত। নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম।

এই জিকিরটি সিজদারত অবস্থায় পাঠ করলে এর ফজিলত আরও বেশি। কারণ, বান্দা যখন সিজদায় থাকে, তখন সে তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকে।

সূরা আলাকের শেষাংশে একটি সিজদার আয়াত রয়েছে। আমি সেই আয়াতটি উল্লেখ করছি না; কারণ, তা পড়লে সবাইকে ওয়াজিব সিজদা করতে হবে। ওই আয়াতে বলা হয়েছে: “সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো।”

সুতরাং, সিজদার অবস্থায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’-সহ বিভিন্ন জিকির পাঠ করা যায়। প্রকৃতপক্ষে, নির্দিষ্ট কোনো একটি জিকির বেছে নেওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সিজদার সেই অবস্থা। কারণ, সিজদারত অবস্থাতেই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকে।

জিকিরে ইউনুস অত্যন্ত উত্তম এবং অন্যান্য জিকিরও ফজিলতপূর্ণ। তবে মূল বিষয় হলো সিজদার সেই অবস্থান, যে অবস্থায় বান্দা তার প্রতিপালকের সবচেয়ে নিকটবর্তী হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha