হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
اتَّقُوا بَاطِلَ الْأَمَلِ، فَرُبَّ مُسْتَقْبِلِ يَوْمٍ لَيْسَ بِمُسْتَدْبِرِهِ، وَمَغْبُوطٍ فِي أَوَّلِ لَيْلِهِ قَامَتْ بَوَاكِيهِ فِي آخِرِهِ.
অসার ও ভিত্তিহীন আশা থেকে বিরত থাকো। কারণ, এমন কত মানুষ আছে, যারা আগামী দিনের প্রত্যাশা করে; কিন্তু সেই দিনটি আর তাদের ভাগ্যে জোটে না। আবার এমনও কত মানুষ আছে, যাকে রাতের শুরুতে দেখে মানুষ তার সুখ-সমৃদ্ধির জন্য ঈর্ষা করে; অথচ রাতের শেষেই তার জন্য শোককারীদের বিলাপধ্বনি শোনা যায়।
[গুরারুল হিকাম, হাদিস: ২৫৭২]
বাণীর তাৎপর্য
হযরত আলী (আ.)-এর এই গভীর বাণী মানুষকে অবাস্তব আশা, অলীক কল্পনা এবং অনিশ্চিত ভবিষ্যতের ওপর অতিরিক্ত নির্ভরতা থেকে সতর্ক করে। মানুষ জানে না, আগামীকাল তার জীবনে আসবে কি না। তাই ভবিষ্যতের অনিশ্চিত স্বপ্নে বিভোর না হয়ে বর্তমান সময়কে মূল্যবান মনে করা এবং সৎকর্ম, দায়িত্বশীলতা ও আল্লাহর আনুগত্যের মাধ্যমে তা কাজে লাগানোই প্রজ্ঞার পরিচয়।
আশা অবশ্যই থাকবে; তবে সেই আশা যেন মানুষকে বর্তমানের দায়িত্ব থেকে বিচ্যুত না করে এবং অলীক প্রত্যাশায় পরিণত না হয়।
আপনার কমেন্ট