শনিবার ২৯ আগস্ট ২০২৬ - ২১:০০
মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল/ছবি

ঢাকার মোহাম্মদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুসাইনী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার বাদ নামাজে জুম্মা শিয়া জামে মসজিদ থেকে পবিত্র আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাঁশবাড়ী, মোহাম্মদপুর, আল্লাহ করিম জামে মসজিদ ও নূরজাহান রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিয়া জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল/ছবি
পবিত্র এই আনন্দ মিছিলে মোহাম্মদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার মোমিনীন ও ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে অংশগ্রহণ করেন। ব্যানার, পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের পরিবেশ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিনের আনন্দ ও তাঁর প্রতি অগাধ ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা মিছিলে অংশ নেন।

মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল/ছবি

মিছিলে প্রধান বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা ডক্টর আলী মুর্তজা সাহেব। এছাড়াও বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম শাহাদাত সাহেব এবং হুজ্জাতুল ইসলাম মাওলানা মেরাজ মুন্সী সাহেব। বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য, মহানবী (সা.)-এর পবিত্র জীবনাদর্শ, তাঁর শিক্ষা ও মানবতার প্রতি তাঁর মহান বার্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

মোহাম্মদপুরে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল/ছবি

মিছিলকে কেন্দ্র করে মোমিনীনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মিছিলটি নির্ধারিত পথ পরিক্রমা করে সফলভাবে শিয়া জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ:
হুসাইনী ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আনন্দ মিছিলে অংশগ্রহণকারী সকল মোমিনীন, আলেম-ওলামা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা, দোয়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই আজকের এই আয়োজন সফল ও সার্থক হয়েছে। আপনাদের সকলের প্রতি হুসাইনী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা।
আল্লাহ পাক আমাদের সকলের এই ভালোবাসা ও খেদমত কবুল করুন। আমিন। 

হুসাইনী ফাউন্ডেশন

আপনার কমেন্ট

You are replying to: .
captcha