হাওজা নিউজ এজেন্সি: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শাহবাজ শরীফ বলেন, ইরানে হামলার প্রভাব আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি পরিবহন ও বাণিজ্যপথেও পড়েছে। এতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতা ও সমঝোতার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি সমঝোতা স্মারক বাস্তবায়ন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো দেশের বিরুদ্ধে নয়।
এদিকে গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানান শাহবাজ শরীফ। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান তিনি।
আপনার কমেন্ট