হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানে সাইয়্যেদুশ শহীদ বাহিনীর সাংস্কৃতিক প্রতিনিধি হাসান আল-আবাদি প্রতিরোধ অক্ষের ঐক্যের ওপর জোর দিয়ে বলেন:
শত্রু ইরান ও ইরাকের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র ও উসকানি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিভেদ সৃষ্টির জন্য তারা যে আগুনই জ্বালাবে, শেষ পর্যন্ত সেই আগুন তাদের নিজেদেরই গ্রাস করবে।
তিনি বলেন, শত্রুদের মোকাবিলায় ইরাকি ও ইরানি যুবকরা সম্মুখসারিতে অবস্থান করছে। তারা একই প্রতিরোধের ময়দানে থেকে শত্রুদের হুমকি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে।
তিনি আরও বলেন: ইরাকি ও ইরানিরা শত্রুর বিরুদ্ধে একই ফ্রন্টের সৈনিক। শত্রু ভালোভাবেই জানে যে, এই দুই জাতির ঐক্য এবং প্রতিরোধ বাহিনীগুলোর সংহতি-এ অঞ্চলে তার লক্ষ্য বাস্তবায়নের অন্যতম প্রধান বাধা।
আল-আবাদি আরও বলেন: শত্রু প্রতিরোধের সারিতে বিভেদ সৃষ্টি ও ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু প্রতিরোধ এই আগুনকে সফল হতে দেবে না। বরং সতর্কতা ও সচেতনতার মাধ্যমে শত্রুর ষড়যন্ত্রগুলো নস্যাৎ করবে।
সাইয়্যেদুশ শহীদ বাহিনীর সাংস্কৃতিক প্রতিনিধি জোর দিয়ে বলেন যে, প্রতিরোধ অক্ষ এখনও ঐক্যবদ্ধ ও সুদৃঢ় রয়েছে।
তিনি বলেন: শত্রু বহুবার প্রতিরোধকে দুর্বল করার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই যখন তারা বিভেদের আগুন জ্বালিয়েছে, তখন অন্যদের তুলনায় তারাই সেই আগুনের পরিণতিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জোর দিয়ে বলেন: শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিভেদ সৃষ্টি ও ফাটল ধরানোর মাধ্যমে ইরান ও ইরাকের জনগণের দৃঢ় সংকল্প এবং প্রতিরোধ অক্ষের সংহতি ভেঙে দিতে পারবে না।
আপনার কমেন্ট